Khoborerchokh logo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল 262 0

Khoborerchokh logo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

: শনিবার ৯ আগস্ট ২০২৫্রইং দুপুরে ঝিনাইদহের শৈলকুপার বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

তিনি জানান, এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, সবকিছুই দ্রুততার সঙ্গে করা হচ্ছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত থেকে শুরু করে প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা শিথিলতা নেই। অ্যাটর্নি জেনারেল আরও বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং তা আরও উন্নতির প্রচেষ্টা চলছে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ থাকলে জানাতে তিনি আহ্বান জানান।

এর আগে তিনি সকালে বারোইপাড়া গ্রামে সূধী সমাবেশে যোগ দেন, শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com